সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সাড়ে ৬ মাসে করোনা শনাক্তের হার সর্বনিম্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৭ সময় দেখুন
সাড়ে ৬ মাসে করোনা শনাক্তের হার সর্বনিম্ন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬২ শতাংশ। এ হার গত সাড়ে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন।

এর আগে এর চেয়ে কম রোগী শনাক্তের হার ছিল গত ৯ মার্চ। সেদিন স্বাস্থ্য অধিদপ্তর শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশের কথা জানায়।

এদিকে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৯ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে মারা গেছেন আটজন। বাকিরা অন্যান্য বিভাগের। বরিশাল বিভাগে কোনো মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় যে ৪৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২২ জন পুরুষ, ২১ জন নারী।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর