মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

সিএমপি’র কর্ণফুলী থানা পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৯১ সময় দেখুন
সিএমপি’র কর্ণফুলী থানা পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে চারজন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে।

২২ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখে, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ শরীফ এর নেতৃত্বে কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের কর্ণফুলী নতুন উপজেলা পরিষদ গেইট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ডাকাতির প্রস্তুতির সময় চারজন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:

1. মোঃ আব্দুল হামিদ ওরফে হালিম (২৪)

* পিতা: মোঃ নুরুজ্জামান
* মাতা: ছালমা খাতুন ওরফে ছালমা বেগম
* ঠিকানা: জিরি, সুবেদার বাড়ী, ৫নং ওয়ার্ড, ৭নং জিরি ইউপি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম।

2. মোঃ সাজেদুর রহমান ওরফে সজিব (২২)

* পিতা: আব্দুর রহমান ওরফে রকি
* মাতা: রাশেদা বেগম ওরফে রাসু
* স্থায়ী ঠিকানা: ২০ এ বি দাশ লেইন, ফিরিঙ্গীবাজার হাজী কলোনী, রশিদ মিস্ত্রীর বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম
* বর্তমান ঠিকানা: খোয়াজনগর, ৪নং ওয়ার্ড, হাসমত আলী বিল্ডিং, ২য় তলা, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম।

3. নুর আলম ওরফে শাহীন (১৯)

* পিতা: মৃত শামসুল আলম
* মাতা: রাজিয়া বেগম
* স্থায়ী ঠিকানা: কুতুপালং, ৯নং ওয়ার্ড, পূর্ব পাড়া, সলেমান হাজীর বাড়ী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার
* বর্তমান ঠিকানা: চরলক্ষ্যা, গাউছিয়া মাদ্রাসার সামনে, জাফর মেম্বারের বাড়ী, মিন্টুর ভাড়াঘর, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম।

4. নেজাম উদ্দিন ওরফে রেজোয়ান (১৯)

* পিতা: মৃত জানে আলম
* মাতা: পারভীন আক্তার
* ঠিকানা: চরলক্ষ্যা, গাউছিয়া মাদ্রাসার সামনে, এজাহার মিয়ার বাড়ী, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা নং-১৯, তারিখ ২২/০৭/২০২৫খ্রিঃ, দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৩৯৯/৪০২ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর