গত ১১/০৭/২০২৬ খ্রিস্টাব্দে ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) নামক ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বর ০১৬১৩-৬১৭৪৪০-এ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হোয়াটসঅ্যাপ নম্বর +৯৭১৫৬৮৬৩৮৩৮৫ ও ০১৭৪৩-১৬৬৯৭৫ থেকে কল করে চাঁদা দাবি করে। একপর্যায়ে কলার নিজেকে ডেভিড-ইমন পরিচয় দিয়ে এককালীন ২,০০,০০,০০০/- (দুই কোটি) টাকা এবং প্রতিমাসে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা চাঁদা দাবি করলে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী চাঁদা দিতে অসম্মতি প্রকাশ করেন। পরবর্তীতে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গত ১৩/০৭/২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১৫ ঘটিকা হতে ১২:৩০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা ৩০-৪০ জন সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবৈধভাবে প্রবেশ করে চকবাজার থানাধীন ১২১ মনুমিয়াজী লেইন, চন্দনপুরা, বাকলিয়া এক্সেস রোডস্থ মরিয়ম হাইটস নামক ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) নামক ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের অফিসকক্ষে অতর্কিতভাবে ভাঙচুর চালায়। এ সময় অফিসে রক্ষিত আসবাবপত্র, প্রবেশপথের কাচের দরজা এবং অফিসের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ভাঙচুর করে আনুমানিক ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) টাকার ক্ষতিসাধন করে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় চকবাজার থানায় মামলা নং-০৭, তারিখ ১৩/০৭/২০২৬ খ্রিস্টাব্দ, দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/১৪৭/৪৪৮/৪২৭/৩৮৫/৩৮০/১০৯/৫০৬/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।
চকবাজার থানার এসআই মোঃ মনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৩/১০/২০২৬ খ্রিস্টাব্দ রাত ০০:০৫ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন সিএমবি টেকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু (২৬), পিতা- আলমগীর ফরাজী, মাতা- করিমজান বেগম, সাং- আসলামপুর, ফরাজী বাড়ি, থানা- চরফ্যাশন, জেলা- ভোলা, বর্তমান ঠিকানা- টেকবাজার পুলসংলগ্ন রিয়াদ কলোনি, থানা- চান্দগাঁও, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু দেশীয় অস্ত্র হাতে নিয়ে সর্বপ্রথম ডিডিএন অফিসে প্রবেশ করে কাঁচের দরজা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং তার সহযোগীদের সঙ্গে নিয়ে ডিডিএন অফিসের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ভাঙচুর করে করে।