সদরঘাট থানার এসআই আব্দুল্লাহ আল নোমান, এসআই মোঃ মিজানুর রহমান চৌধুরী, এএসআই মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৪/১১/২০২৬ তারিখ রাত ০১.৫০ ঘটিকার সময় ডিএমপি যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাস টার্মিনাল দক্ষিণ সিটি কর্পোরেশন এর নতুন মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে সদরঘাট থানার মামলা নং-০৯, তাং-১০/১১/২০২৬, ধারা-৩৮৫/৩৪ পেনাল কোড সংক্রান্তে আলামত ১। ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৭৪, ২। ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৩ নামীয় ২টি এসি বাস উদ্ধার পূর্বক জব্দ করেন। জব্দকৃত গাড়ী ০২টি বর্তমানে সদরঘাট থানার হেফাজতে রয়েছে। মামলার পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত আছে।