শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

সিএসই বিভাগের ১৪ তম বার্ষিকী উপলক্ষে সিএসই ডে উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১০৪ সময় দেখুন
সিএসই বিভাগের ১৪ তম বার্ষিকী উপলক্ষে সিএসই ডে উদযাপন

৫ মার্চ,২০২৪- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে ১৪ তম সিএসই দিবস অনুষ্ঠিত হয়। বিভিন্ন আয়োজনের মাঝে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছিলো অন্তঃ-বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগীতা, আইটি কুইজ প্রতিযোগিতা, প্রোজেক্ট ও পোস্টার প্রদর্শনী প্রতিযোগিতা। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয়  উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্যর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাজাহান, গেস্ট  অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ । অনুষ্ঠানটির আয়োজক কমিটির আহবায়ক হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু লায়েক।

সকাল ১০ টা ৩০ মিনিটে সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এবং পোস্টার প্রদর্শনীর ও প্রোজেক্ট প্রদর্শনী শুরু হয়। উক্ত স্থান শিক্ষক এবং শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। দুপুর ১২ টা ১ মিনিটে র‍্যালী শুরু হয় এবং র‍্যালী শেষে মাননীয় উপাচার্য প্রজেক্ট এবং পোস্টার প্রদর্শনী পরিদর্শন করেন এবং সমাপণী অনুষ্ঠানে যোগ দেন।  
দুপুর ১২ টা  ৩০ মিনিটে সমাপনী অনুষ্ঠান শুরু হয় এবং উক্ত অনুষ্ঠানে অতিথিদের মূল্যবান বক্তব্যের পর বিভিন্ন প্রতিযোগীতার এবং একাডেমিক পুরষ্কার প্রাপ্তদের  হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অন্তঃ-বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সিএসই বিভাগের নিবিড় জয়ধর (১৫তম ব্যাচ), অন্তঃ-বিশ্ববিদ্যালয় আইটি কুইজ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয় আহমেদ বিন মুস্তফা (১৭ তম ব্যাচ), অন্তঃ-বিশ্ববিদ্যালয় প্রজেক্ট প্রেজেন্টেশন চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীর হোসেন(১৫ তম ব্যাচ) এবং মোঃ ফারহান মাসুদ সোহাগের(১৫ তম ব্যাচ) “AI Powred Audio Universe”, অন্তঃ-বিশ্ববিদ্যালয় পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন নাহিদ রায়হান (১৪ তম ব্যাচ)। অন্ত-ডিপার্টমেন্ট ফুটবলে চ্যাম্পিয়ন “টিম রাস্ট“, অন্ত-ডিপার্টমেন্ট ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই ১৭তম ব্যাচ এবং  অন্যান্য খেলার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এছাড়াও চলমান সকল ব্যাচের কৃতি শিক্ষার্থী এবং সেরা গবেষণা পত্র প্রকাশের জন্য এওয়ার্ড দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর