বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী জামায়াতের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত। ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন

সিগারেট বিড়ি ও গুল জর্দার দাম অপরিবর্তিত থাকায় হতাশ মা সংসদ ও নাগরিক কমিটি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৮৩ সময় দেখুন
সিগারেট বিড়ি ও গুল জর্দার দাম অপরিবর্তিত থাকায় হতাশ মা সংসদ ও নাগরিক কমিটি


মোঃ আল জাবেদ সরকার:: রবিবার ০৬ জুন ২০২১ এ ভোলায় (ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র-ডরপ) এর মা সংসদ ও নাগরিক কমিটি যৌথ উদ্যোগে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় মা সংসদ ও নাগরিক কমিটির সদস্যরা নিম্নস্তরের তামাক কর না বাড়ায় হতাশা ব্যাক্ত করেন ।

আলোচনায় নাগরিক কমিটির সহ সভাপতি প্রফেসর রুহুল আমীন জাহাঙ্গির বলেন, সিগারেট, বিড়ি ও গুল জর্দার দাম অপরিবর্তিত থাকায় কিশোর তরুন এবং গরিব সমাজে আসঙ্কাজনক হারে তামাকপণ্যের ব্যাবহার বেড়ে যাবে। এতে করে দরিদ্র পরিবারগুলো আরো দরিদ্রসীমার নিচে চলে যাবে।

ডর্‌প মা সংসদ এর সদস্য বিলকিস জাহান মুন বলেন, সরকার তামাকের দাম না বাড়ানোতে আমাদের স্বামী এবং সন্তানেরা আরো বেশি তামাক সেবনে উৎসাহিত হবে। আমাদের পরিবারের আয়ের বড় একটা অংশ তামাক কিনতে খরচ করে ফেলেবে। তাই আমাদের জোর দাবি সরকার তামাক পণ্যের কর পুর্নবিবেচনা করে তামাক পণ্যের মূল্য বৃদ্ধি করতে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন। এতে করে আমাদের সন্তানেরা ভয়াবহ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

উল্ল্যেখ্য, ‘প্রস্তাবিত বাজেটে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দাম ও শুল্ক অপরিবর্তিত রাখা হয়েছে। উচ্চ এবং প্রিমিয়াম স্তরে ১০ শলাকা সিগারেটের দাম যথাক্রমে ৫ টাকা (৫.২%) এবং ৭ টাকা (৫.৫%) বৃদ্ধি করে ১০২ টাকা এবং ১৩৫ টাকা প্রস্তাব করা হয়েছে এবং উভয় স্তরেই ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রাখা হয়েছে। এর ফলে উচ্চ এবং প্রিমিয়াম স্তরে শলাকাপ্রতি সিগারেটের দাম বাড়বে যথাক্রমে ৫০ পয়সা ও ৭০ পয়সা, যা মাথাপিছু আয় বৃদ্ধির তুলনায় অতি নগণ্য। ।

তামাকবিরোধীদের দাবি অনুযায়ী মূল্য স্তরভিত্তিক সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ না করায় সরকার অতিরিক্ত ৩ হাজার ৪০০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে। তামাক কোম্পানিগুলোর আয় বাড়বে এবং তারা তামাকপণ্য বিক্রিতে আরো উৎসাহিত হবে, যা অত্যন্ত হতাশাজনক ও উদ্বেগজনক।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom