বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সিডনির শপিংমলে ছুরিকাঘাতে নিহত ৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১১২ সময় দেখুন
সিডনির শপিংমলে ছুরিকাঘাতে নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি শপিংমলে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পরে একজন পুলিশ কর্মকর্তার গুলিতে হামলাকারী নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সিডনির স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশন শপিং মলে এ ঘটনা ঘটেছে। শপিংমলে আচমকা গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পৌঁছে যায় ও শপিংমল খালি করে ফেলে। শপিংমল থেকে কয়েকশ লোককে সরিয়ে নেওয়া হয়।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে বলেছে, সাধারণ মানুষদের এলাকাটি এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

পুলিশ সহকারী কমিশনার অ্যান্টনি কুক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, পুলিশের গুলিতে ছুরি হামলাকারী নিহত হয়েছে।

অ্যান্টনি কুক বলেন, ঘটনাস্থলের পাশে একজন পুলিশ অফিসার ছিলেন। তিনি হামলাকারীকে ধাওয়া দেন। তার ধাওয়া খেয়ে হামলাকারী শপিংমলের পাঁচ তলায় চলে যায়। তাকে ধরতে ওই পুলিশ অফিসার পিছু নেন। তখন হামলাকারী পুলিশ অফিসারকে ছুরিকাঘাতে উদ্যত হলে তিনি গুলি ছুঁড়েন। এতে হামলাকারীর মৃত্যু হয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর