বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত TOI Exclusive | Sabastian Sawe’s London blitz makes us marathoners believe limits are meant to be pushed: Sawan Barwal | More sports News শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ ডিজেল সংকটে আর নয় অস্থিরতা আমাদের বুস্টার মিশ্রিত পোড়া মবিলেই নির্ভরতা

সিরাজগঞ্জে বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৯ নেতার বিরুদ্ধে ব্যবস্থা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৭৩ সময় দেখুন


সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে সদর উপজেলা ও সলঙ্গা থানার দুটি ইউনিয়নের তিন বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) এবং সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ছয় নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নিদের্শ দিয়েছে জেলা বিএনপি।

সোমবার (১৯ মে) রাতে জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ সই করা পৃথক চারটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকজ নোটিশ প্রাপ্তরা হলেন- সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন মিয়া ও সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আমিরুল ইসলাম।

এ ছাড়া সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ হোসেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লেবু তালুকদার, সদস্য আল আমিন হোসেন, সদস্য নান্নু মিয়া ও একই ইউনিয়ন ছাত্রদলের সদস্য বাকিরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে ছোনগাছা ইউনিয়ন বিএনপির নেতা ওমর ফারুক, ওয়ার্ড বিএনপির নেতা লিটন মিয়া ও সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির নেতা আমিরুল ইসলামকে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে আগামী ৩ দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যাথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom