রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

সিরাজগঞ্জ-৫ আসনের এমপি ও সাবেকমন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
সিরাজগঞ্জ-৫ আসনের এমপি ও সাবেকমন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিরাজগঞ্জ: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বর্তমান সংসদ সদস্য, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন মন্ডল এবং স্বতন্ত্র প্রার্থী সাবেকমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) নির্বাচনি এলাকা ৬৬-এর অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও শাহজাদপুর আদালতের সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা এ নোটিশ দেন।

নোটিশে বলা হয়েছে, উভয় প্রার্থী গত (২৮ নভেম্বর) সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়ক, উপজেলা চত্বর ও বেলকুচি বাজার এলাকায় পৃথকভাবে ব্যানার-ফেস্টুন হাতে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা এবং সভা-সমাবেশ করেছেন। বিষয়টি স্থানীয় ও জাতীয় বিভিন্ন মিডিয়ায় প্রচারও হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, দুই প্রার্থীর শোভাযাত্রা ও সভা-সমাবেশ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৬ (ঘ) ও ১২ নম্বর বিধি লঙ্ঘিত হয়েছে। এ কারণে নেটিশে উভয় প্রার্থীকে ১১ ডিসেম্বর দুপুরে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর