বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় ৪ সেনা নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় ৪ সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে চার সিরিয়ান সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চারজন। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর প্রকাশ করেছে।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা সানা জানিয়েছে, সোমবার ভোরে হামলাটি হয়েছিল।

রোববার দিবাগত রাত ২টা ২০ মিনিটে ইসরাইলের দখলকৃত সিরিয়ার গোলানের দিক থেকে একটি যুদ্ধবিমান উড়ে এসে দামেস্কের আশেপাশের এলাকায় হামলা চালায়।

সানার প্রতিবেদনে আরও বলা হয়, চার সেনা নিহত এবং চারজন আহত হয়েছে।

বিমান হামলায় আরও কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও সানার প্রতিবেদনে বলা হয়। একই সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের কিছু ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে।

ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর