রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

সিরিয়ায় হাসপাতালে আর্টিলারি হামলায় নিহত ৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৯৫ সময় দেখুন
সিরিয়ায় হাসপাতালে আর্টিলারি হামলায় নিহত ৭


আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় একটি হাসপাতালে আর্টিলারি হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের শহর আফরিনের এক হাসপাতাল এ হামলার শিকার হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবর।

জানা গেছে শনিবার (১২ জুন) আফরিন শহরে দুই দফা আর্টিলারি হামলার ঘটনা ঘটেছে। প্রথম হামলাটি চালানো হয় একটি আবাসিক এলাকায়। দ্বিতীয় আর্টিলারি হামলা হয় একটি হাসপাতালে। হাসপাতালে হামলায় সাত জন নিহত হয়েছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আল শিফা নামক হাসপাতালে আর্টিলারির আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ওই অঞ্চলে কর্মরত তুরস্কের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, সিরিয়ার কুর্দিশ মিলিশিয়া গ্রুপ ওয়াইপিজি এ হামলা চালিয়েছে। ওই হামলার জবাবে সিরিয়ার মারাত আল নুমান নামক অঞ্চলে কুর্দি মিলিশিয়াদের ঘাঁটিতে পাল্টা আর্টিলারি হামলা চালিয়েছে তুরস্ক।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর