শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

সিলেট-চট্টগ্রাম বিভাগের ইউপিতে প্রার্থী দিলো আ.লীগ [তালিকা]

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৬৬ সময় দেখুন
সিলেট-চট্টগ্রাম বিভাগের ইউপিতে প্রার্থী দিলো আ.লীগ [তালিকা]


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশব্যাপী অনুষ্ঠেয় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেট ও চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর এসব ইউনিয়ন পরিষদে ভোট নেওয়ার কথা থাকলেও তা পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর এসব ইউপিতে জনপ্রতিনিধি নির্বাচনে ভোট নেওয়া হবে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

পরে মঙ্গলবার রাতে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব মনোনীত প্রার্থীদের তালিকা গণমাধ্যমে পাঠিয়েছেন।

আরও পড়ুন- ২৩ ডিসেম্বর নয়, ৪র্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট ২৬ ডিসেম্বর

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবারের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদগুলোতে অনুষ্ঠেয় নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনীত করেছে আওয়ামী লীগ।

আরও পড়ুন- ৪র্থ ধাপে ভোট যে ৮৪০ ইউপিতে [তালিকা]

দুই বিভাগের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা দেখুন এখানে—

এর আগে, শনিবার (২০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই ধাপের ইউপি নির্বাচনে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়। রোববার (২১ নভেম্বর) দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মনোনীত প্রার্থীদের তালিকা পাঠান গণমাধ্যমে।

সারাবাংলা/এনআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর