বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সুইজারল্যান্ডে গণভোটে সমলিঙ্গ বিয়ের পক্ষে সংখ্যাগরিষ্ঠের রায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৪ সময় দেখুন
সুইজারল্যান্ডে গণভোটে সমলিঙ্গ বিয়ের পক্ষে সংখ্যাগরিষ্ঠের রায়


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: সুইজারল্যান্ডে সমলিঙ্গের বিয়ে ও সন্তান দত্তক নেওয়া সংক্রান্ত একটি গণভোটে সংখ্যাগরিষ্ঠ মতদাতা ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। রোববার (২৬ সেপ্টেম্বর) এ গণভোট অনুষ্ঠিত হয়। সুইস ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে সমলিঙ্গের বিয়ের বৈধতা দেওয়ার পক্ষে ৬৪ শতাংশ ভোটার রায় দিয়েছেন। তবে সরকারি ফলাফল এখনও প্রকাশ হয়নি।

সুইজারল্যান্ডে সমলিঙ্গের বিয়ের পক্ষে ‘ম্যারেজ ফল অল’ নামক জাতীয় কমিটির সদস্য অ্যান্টোনিয়া হাউসিইর্থ বলেন, ‘আমরা খুশি এবং স্বস্তি পাচ্ছি।’ গণভোটের সরকারি ফলাফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজধানীতে সমর্থকরা আনন্দ মিছিল করবেন বলেও জানান তিনি।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সুইজারল্যান্ডে গণভোটকে ‘সমতার জন্য একটি মাইলফলক’ হিসেবে আখ্যায়িত করেছে।

তবে গণভোটের ফলাফলে অসন্তুষ্টি প্রকাশ করেছেন সেদেশের ডানপন্থী দল সুইস পিপলস পার্টি এবং গণভোটে ‘নো টু ম্যারেজ ফর অল’ কমিটির সদস্য মনিকা রুয়েগার। তিনি জানান, ভোটের ফলাফল হতাশ করেছে তাকে।

তিনি বলেন, ‘এটি মোটেও ভালোবাসা এবং অনুভূতির কোনো বিষয় নয়। এটি সন্তানদের মঙ্গলের বিষয় ছিল। সমলিঙ্গের বিয়ে বৈধতা পেলে সন্তান ও বাবারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে।’

সুইজারল্যান্ডে সমলিঙ্গের বিয়ে ও তাদের দত্তক নেওয়ার বৈধতা দিতে হলে আইন সংশোধনের প্রয়োজন রয়েছে। দেশজুড়ে দাবির প্রেক্ষিতে আইন সংশোধনের আগে এ গণভোট অনুষ্ঠিত হলো। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোটার সমলিঙ্গের বিয়ে ও তাদের সন্তান দত্তক নেওয়ার অধিকার দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন—যার ফলে দেশটিতে সমলিঙ্গের বিয়ে শিগগিরই বৈধতা পেতে যাচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর