বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াতের শোক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ সময় দেখুন
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াতের শোক


ঢাকা: সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী সদস্য শাহাদাত বরণের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, আফ্রিকার সুদানের আবেই এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন সদস্য শাহাদাত বরণ করেছেন এবং আরও ৮ জন গুরুতরভাবে আহত হয়েছেন। ১৩ ডিসেম্বর (শনিবার) সুদানের স্থানীয় সময় বিকালে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। আমি এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে এই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং শহিদদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাদের এই আত্মত্যাগে আমরা বীর জাতি হিসেবে গর্বিত।’

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে পৃথিবীর বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশ ও সঙ্ঘাতপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ঝুঁকিপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও বীরত্বের সঙ্গে পালন করে চলেছে। এ পর্যন্ত বাংলার সাহসী শান্তিসেনারা কম্বোডিয়া, সাবেক যুগোস্লাভিয়া, ইন্দোনেসিয়ার পূর্ব তিমুর, আফ্রিকার সিরেরালিওন, সোমালিয়া, দক্ষিণ সুদানসহ বিভিন্ন দেশে জটিল ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পেশাদারি ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সেসব দেশে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর এই অর্জন বিশ্ববাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলার অকুতোভয় সেনাদের সাহস, ধৈর্য ও বীরত্বের স্বাক্ষরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও সুনাম আরও সুদৃঢ় হয়েছে। প্রকৃত অর্থেই বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী এখন একটি ব্র্যান্ড নেম।’

তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অমূল্য অবদান রাখতে সক্ষম হবে।’

তিনি বলেন, আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। তাদের শহিদ হিসেবে কবুল করার জন্য এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান রবের নিকট দোয়া করছি। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে বিশ্বশান্তি মিশনে নিয়োজিতদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য জাতিসংঘসহ বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom