
ফের একবার তিন মাসের জন্য সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি৷ ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষা আরও বাড়ল৷ ফের তিন মাসের জন্য সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার চূড়ান্ত শুনানি৷ গোটা ঘটনায় চূড়ান্ত হতাশ আন্দোলনকারী সরকারি কর্মীরা৷ ফের মার্চ মাসে সুপ্রিম কোর্টে মামলাটি শুনানির জন্য উঠবে বলে জানিয়েছেন বিচারপতি হৃষিকেশ রায়৷ শেষ বার জুলাই মাসে সুপ্রিম কোর্টে উঠেছিল ডিএ মামলা৷ তার পর ফের আজ মামলাটির চূড়ান্ত শুনানি ছিল শীর্ষ আদালতে৷
Source link