শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সুপ্রিম কোর্টে সিনিয়র ও আপিল বিভাগে তালিকাভুক্ত হলেন ২৮৬ আইনজীবী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৭ সময় দেখুন
সুপ্রিম কোর্টে সিনিয়র ও আপিল বিভাগে তালিকাভুক্ত হলেন ২৮৬ আইনজীবী


ডেস্ক রিপোর্ট::  সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ২৭ জন আইনজীবীকে। এছাড়া আপিল বিভাগের আইনজীবী হিসেবে ২৫৯ জনকে তালিকাভুক্ত করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুপ্রিমকোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর এক সভায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে আপিল বিভাগের সাত বিচারপতির স্বতন্ত্র মতামতের ভিত্তিতে এনরোলমেন্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় ২৭ জন আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে আপিল বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।

সিনিয়র আইনজীবীদের তালিকায় রয়েছেন- অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী, মো. দেলোয়ার হোসেন, আব্দুস সোবহান, মো. আসাদুজ্জামান, একেএম ফজলুল হক খান ফরিদ, মো. রুহুল কুদ্দুস, মো. অজিউল্লাহ, ড. নাইম আহমেদ, কামরুন্নেছা রত্না, এম কামরুল হক সিদ্দিকী, পঙ্কজ কুমার কুন্ডু, মো. রমজান আলী শিকদার, আবুল খায়ের, শাহ মঞ্জুরুল হক, এবিএম সিদ্দিকুর রহমান খান, এম এ আজিম খাইর, ফাওজিয়া করিম ফিরোজ, মমজাত উদ্দিন আহমেদ মেহেদী, গোলাম আব্বাস চৌধুরী, সৈয়দ মিজানুর রহমান, জহিরুল ইসলাম খান, রবিউল আলম বুদু, মো. আব্দুল নূর, ফরহাদ আহমেদ, আব্দুল মাবুদ মাসুদ, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান ও আবু সায়েদ (সাগর)।

এছাড়া আপিল বিভাগের আইনজীবী হিসেবে ২৫৯ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আপিল বিভাগের অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে ৩৩ জন আইনজীবীর তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর শেষ কর্ম দিবসে এ তালিকা প্রকাশ হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর