শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪

সেপ্টেম্বরে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি ছাত্রফ্রন্টের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৩৪ সময় দেখুন
সেপ্টেম্বরে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি ছাত্রফ্রন্টের


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: সেপ্টেম্বরের শুরুতেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। পাশাপাশি বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের দ্রুত ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাষ্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানায় সংগঠনটি।

সরকার ভয় পেয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না এমন দাবি করে মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বলেন, সবকিছু খোলা রাখা হলেও বন্ধ রাখা হয়েছে শিক্ষা ‍প্রতিষ্ঠান। মূলত ভয় থেকেই সরকার এই কাজ করছে। আমরা দেখেছি, গত দেড় বছরে স্বাস্থ্যখাতে কী দুর্নীতি হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। সরকার জানে, এসব নিয়ে শিক্ষার্থীরা ফুঁসে উঠলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে । তাই করোনার অজুহাত এনে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না।`

এসময় ছাত্রফ্রন্ট নেতা রাশেদ বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানান।

তিনি বলেন, প্রচলিত পদ্ধতিতে ভ্যাকসিন কার্যক্রম চললে এ বছরও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। আমরা আর আশ্বাসে বিশ্বাস রাখব না। শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় ভ্যাকসিনের আওতায় নিয়ে এসে সেপ্টেম্বরের এক তারিখ থেকেই সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।

মানবন্ধনে সংগঠনটির দফতর সম্পাদক সালমান সিদ্দিকী বলেন, কেবল শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ করে রাখা হয়েছে। বাকিসব কিছুই চলছে। শিক্ষা মানুষকে বিবেকবান করে। এই আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী দুঃশাসন জনগণের উপর চাপিয়ে দিয়েছে। তরুণ যুব সমাজ এদের বিরুদ্ধে লড়তে চায়৷ এজন্যই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে যেন শিক্ষার্থীরা সঠিক শিক্ষা পেতে না পেরে৷`

সারাবাংলা/আরআইআর/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর