সোদপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন জঙ্গলে ভয়াবহ আগুন৷ পানিহাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রনগর এলাকায় এই আগুন লাগে৷ কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ৷ আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই জঙ্গলের জমির উপরে দীর্ঘদিন ধরে জমি মাফিয়াদের নজর ছিল৷ তারাই জঙ্গলে আগুন ধরিয়ে দিয়েছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ৷ দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ পরে ঘটনাস্থলে যান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ৷ তাঁর সামনে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী৷
Source link