রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

সোমবার থেকে খুলছে দিল্লি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৩৭ সময় দেখুন
সোমবার থেকে খুলছে দিল্লি


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা অনেকটাই দুর্বল হয়েছে দিল্লিতে। ফলে সোমবার (১৪ জুন) থেকে আরও খোলে দেওয়া হচ্ছে দিল্লি। সরকারি অফিস থেকে শুরু করে দোকানপাট, শপিং মল।, রেস্তোরাঁয় এতদিনের বিধিনিষেধ অনেকটাই শিথিল হতে যাচ্ছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক ঘোষণায় জানান, জোড়-বিজোড় নিয়মের বদলে সোমবার থেকে প্রতিদিন সব দোকানপাট, শপিং মল খোলা যাবে। তবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে এগুলো। আর সব রেস্তোরাঁ খোলা গেলেও ধারণক্ষমতার ৫০ শতাংশ আসনে বসতে পারবেন ক্রেতারা। তবে এক সপ্তাহ পর আবার পরিস্থিতি পর্যালোচনা করা হবে। যদি করোনার সংক্রমণ বেড়ে যায়, তাহলে আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হবে।

সেলুন খোলা গেলেও স্পা বন্ধ থাকবে। সরকারি অফিস পূর্ণ লোকবল নিয়ে পুরোপুরি খোলা যাবে। বেসরকারি অফিসগুলো ৫০ শতাংশ কর্মী নিয়ে খুলতে পারবে।

তবে দিল্লিতে স্কুল, কলেজসহ যাবতীয় শিক্ষাপ্রতিষ্ঠান এখনই খুলছে না। সুইমিং পুল, বিনোদন পার্কও বন্ধ থাকবে। ধর্মীয় স্থান খোলা গেলেও সেগুলোতে সাধারণ মানুষকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, এখনকার মতো যদি করোনা সংক্রমণের হার কমতে থাকে, তাহলে আস্তে আস্তে আগের মতোই আবার সাধারণ জীবনে আমরা ফিরতে পারব। এই মহামারি একটি ট্র্যাজেডি, তাই আমরা সবাই মিলে এর মোকাবিলা করতে হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা অনেকটাই কমে এসেছে ভারতের দিল্লিতে। শনিবার দিল্লিতে ২১৩ জনের শরীরের করোনার সংক্রমণ ধরা পড়েছে। গত তিন মাসের মধ্যে দিল্লিতে ২৪ ঘণ্টায় এটিই সংক্রমণের সর্বনিম্ন সংখ্যা। শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে ১৪ লাখ ৩০ হাজার ৮৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর ভারতের রাজধানীতে করোনায় মৃত্যু হয়েছে ২৪ হাজার ৮০০ জনের।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর