05
সোশ্যাল মিডিয়া হেলথ ট্রেন্ডগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হল শরীরকে ডিটক্স করা। একাধিক ইনফ্লুয়েন্সার ডিটক্স ডায়েটের উপযোগিতা তুলে ধরেন। তাঁরা দাবি করেন যে, এই ধরনের ডায়েট শরীরের টক্সিন সাফ করে। ত্বকের উন্নতি ঘটায় এবং শরীর-স্বাস্থ্যও ভাল রাখে। যদিও ডায়েটিশিয়ান জয়তী দত্ত সতর্ক করে জানান যে, এই কৌশলটা বিপজ্জনক হতে পারে, বিশেষ করে সেই সব রোগীদের জন্য, যাঁদের আগে থেকেই স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা রয়েছে। তাঁর পরামর্শ, নির্দিষ্ট কিছু মানুষের ক্ষেত্রে ডিটক্স ট্রেন্ড কিন্তু বিপজ্জনক হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় যে, যাঁদের সুগার লেভেল হাই, তাঁদের গাজর এড়িয়ে চলা উচিত। অথবা যাঁদের কিডনির সমস্যা রয়েছে, তাঁদের লেবু খাওয়া একেবারেই উচিত নয়। সঠিক পরামর্শ ছাড়া ডিটক্স মেথড কিন্তু স্বাস্থ্যের সমস্যার উন্নতির করার বদলে বিপদ ডেকে আনতে পারে।