রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

সৌদি আরবের বাইরে থেকে হজে যাওয়া যাবে না

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩২৬ সময় দেখুন
সৌদি আরবের বাইরে থেকে হজে যাওয়া যাবে না


আন্তর্জাতিক ডেস্ক

এবার সৌদি আরবে অবস্থানরত মুসলিমদের মধ্য থেকে সর্বোচ্চ ৬০ হাজার জনকে হজ পালনের সুযোগ দেওয়া হচ্ছে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বৈশ্বিক মহামারির কারণে এ বছরও বিদেশ থেকে হজযাত্রী নেওয়া বন্ধ রাখার পাশাপাশি অভ্যন্তরীণ হজ পালনকারীর সর্বোচ্চ সংখ্যা বেঁধে দিয়েছে সরকার।

এ ব্যাপারে দেশটির হজ মন্ত্রণালয় জানিয়েছে, ১৮-৬৫ বছর বয়সীদের মধ্যে যারা করোনা ভ্যাকসিন নিয়েছেন, শুধু তাদের মধ্য থেকে সর্বোচ্চ ৬০ হাজার জনকে এবার হজের সুযোগ দেওয়া হবে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের মুখে ২০২০ সালেও বিদেশ থেকে হজযাত্রী সৌদি আরব যায়নি। তবে সেখানে অবস্থানরত ১০ হাজার সৌদি নাগরিক ও বিদেশি নানা বিধিনিষেধের মধ্যে হজ করার সুযোগ পান।

প্রসঙ্গত, প্রতি বছর হজের আনুষ্ঠানিকতায় ২৫ লাখ মানুষ অংশ নেন। যার ২০ লাখের বেশি থাকেন বিদেশি। তাদের কাছ থেকে সৌদি আরবের রাজস্বের একটা বড় অংশ আসে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর