বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার BCCI to standardise Bronco, 2K fitness tests after England tour debacle | Cricket News Pradeep Rawat’s Death: Salman Khan Remembers ‘Brother’, Aamir Khan Attends Funeral | Bollywood News জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ডেঙ্গুতে আরেকটি ‍মৃত্যুহীন দিন, আক্রান্ত ১৯৫ ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তালিকা আমিরাত সরকারকে দিল দূতাবাস Chess: Father quit Singapore job, pawned jewellery to fund chess dream: Olympiad-bound Savitha Shri’s story | Chess News

সৌদি আরবে ঈদ ২০ জুলাই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৯৭ সময় দেখুন
সৌদি আরবে ঈদ ২০ জুলাই


আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ইংরেজি ১১ জুলাই থেকে হিজরি মাস জিলহজ শুরু হবে। তাই এ মাসের দশম দিন, অর্থাৎ ২০ জুলাই দেশটিতে ঈদুল আজহা পালিত হবে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছে।

আরব নিউজের খবরে বলা হয়, সুপ্রিম কোর্টের ঘোষণায় বলা হয়, জিলহজ মাসের ৭ তারিখ থেকে (১৭ জুলাই) হজ শুরু হবে এবং মাসের ১১ তারিখ (২১ জুলাই) শেষ হবে। আরাফাতের দিন হবে ৯ জিলহজ (১৯ জুলাই)।

উল্লেখ্য, সৌদি আরবের সঙ্গে মিলিয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বহু মুসলিম দেশে ঈদ পালিত হয়। তবে বাংলাদেশসহ অনেক দেশে স্থানীয়ভাবে চাঁদ দেখার উপর ভিত্তি করে ঈদ পালিত হয়ে থাকে। সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের চন্দ্র মাসের এক বা দুই দিন ব্যবধান হয়ে থাকে। উল্লেখ্য, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসটি বছরের শেষ মাস।

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির কারণে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজে যাওয়া বন্ধ করেছে সৌদি আরব সরকার। গত ১২ জুন সৌদি আরব সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় এবারও বিদেশিদের জন্য হজ করার সুযোগ থাকছে না। এবার দেশটির ৬০ হাজার ভ্যাকসিন গ্রাহক হজের সুযোগ পাচ্ছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom