সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

সৌদি আরবে বাংলাদেশিদের সভা-সমাবেশ আয়োজনে বিরত থাকার আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৫৫ সময় দেখুন
সৌদি আরবে বাংলাদেশিদের সভা-সমাবেশ আয়োজনে বিরত থাকার আহ্বান


ঢাকা: সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোন প্রকার সভা-সমাবেশ আয়োজন ও অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বুধবার (৫ নভেম্বর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা/হলরুম ভাড়া করে এবং হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসা-বাড়িতে অননুমোদিতভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে সভা-সমাবেশ আয়োজন এবং এতে অংশগ্রহণের জন্য স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কয়েকজন বাংলাদেশি আটক হয়েছেন বলে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস অবহিত হয়েছে।

এমতাবস্থায়, প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোনো প্রকার সভা-সমাবেশ আয়োজন এবং এতে অংশগ্রহণ হতে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একইসাথে সৌদি আরবের আইন-কানুন বিধি-বিধান মেনে চলার জন্যও সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর