বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
KWK 9: Shanaya Kapoor Reveals Sanjay Kapoor’s ‘Favourite Topic’ To Discuss With Guys She Introduces Him To | Bollywood News ‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ

সৌদি আরবে বৃহস্পতিবার থেকে রোজা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৪৪ সময় দেখুন
সৌদি আরবে বৃহস্পতিবার থেকে রোজা


আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ, সৌদি আরবে শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল মুসলিমদের মঙ্গলবার সন্ধ্যায় আকাশে রমজান মাসের চাঁদের সন্ধানের আহ্বান জানায়। এর পাশাপাশি সৌদি আরবের বিচার বিষয়ক মন্ত্রণালয় চাঁদ দেখার জন্য অত্যাধুনিক ইলেকট্রোনিক সিস্টেম ব্যবহার করে। তবে এদিন আকাশে চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রমজান মাস।

সৌদি আরবের পাশাপাশি কাতার, বাহরাইন, তিউনিসিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশেও বৃহস্পতিবার থেকে রোজা শুরু হচ্ছে।

মুসলিমরা ৩৫৪ বা ৩৫৫ দিনের বাৎসরিক ক্যালেন্ডার অনুসরণ করে থাকেন। এটি হিজরি ক্যালেন্ডার নামে পরিচিত। হিজরি ক্যালেন্ডারের ১২ মাসের নবম মাসটি রমজান। শাবান মাসের শেষ দিনে আকাশে অর্ধচন্দ্রাকার চাঁদ দেখার মাধ্যমে রমজান মাস শুরু হয়। রমজানের পুরো মাসজুড়ে বিশ্বের প্রায় ১৯০ কোটি মুসলমান রোজা পালন করে থাকেন।

এদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো দেশগুলোতে বুধবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে। এদিন চাঁদ দেখা গেলে এসব দেশেও বৃহস্পতিবার থেকে শুরু হবে রোজা। আর চাঁদ দেখা না গেলে শুক্রবার থেকে সিয়াম সাধনা শুরু করবেন এসব দেশের মুসলিমরা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর