শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

স্কুল-কলেজের ছুটি ৩১ জুলাই পর্যন্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৭২ সময় দেখুন
স্কুল-কলেজের ছুটি ৩১ জুলাই পর্যন্ত


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারও বাড়ানো হলো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠন এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী ৩১ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, সারাদেশে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় সার্বিক নিরাপত্তা বিবেচনায় দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী ৩১ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সারাবাংলা/জেআর/টিএস/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর