বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

স্ত্রীর দাবিতে সন্তান নিয়ে স্বামীর বাড়িতে অনশন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৫৮ সময় দেখুন
স্ত্রীর দাবিতে সন্তান নিয়ে স্বামীর বাড়িতে অনশন


 সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :: 

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর দাবিতে সন্তান নিয়ে স্বামীর বাড়িতে অবস্থান নিয়ে অনশন করার খবর পাওয়া গেছে। জানা যায়, পাশপাশি বাড়িতে ভাড়া থাকতেন সাথী আক্তার এবং রবিউল। এরপর হয় মন দেওয়া-নেওয়া। প্রেম যখন তুঙ্গে, তখন তারা সিদ্ধান্ত নেন বিয়ে করার। যেই ভাবনা সেই কাজ। ঢাকা শহরের একটি কাজি অফিসে গিয়ে ৬০ হাজার টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করেন তারা।

বিয়ের পরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাদের ঘরে। এরপর মেয়েটি তার সামাজিক স্বীকৃতির জন্য স্বামীকে বলেন। এতেই ঘটে বিপত্তি। স্ত্রী-সন্তানকে সামাজিক স্বীকৃতি দিতে রাজি নয় ছেলেটি। খোঁজ নিয়ে জানতে পারেন, তার স্বামীর ঘরে বউ আছে। অবশেষে বাধ্য হয়ে নিজের স্বীকৃতি পেতে স্বামীর বাড়িতে অবস্থান শুরু করেন মেয়েটি। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ৬ নং ডাকুয়া ইউনিয়নে পূর্ব আটখালী গ্রামে। অভিযুক্ত স্বামী রবিউল পূর্ব আটখালী গ্রামের মগরম আলীর ছেলে। এ বিষয়ে জানতে রবিউলের মোবাইলে একাধিকবার কল করলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায় এবং তিনি ও তার বাবা এই মেয়েকে দেখে বাড়ি থেকে পালিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য মো. উজ্জল মিয়াকে মুঠো ফোনে কল দিলে তিনি বলেন, আমি শুনেছি যে একটি মেয়ে বাচ্চাসহ সিকদার বাড়িতে এসেছে। মগরম সিকদারের ছেলে রবিউল একাধিক বিয়ে করেছে। ছেলেটি কিছুদিন আগে ও একটি বিয়ে করেছে। এ নিয়ে মোট পাঁচটি বিয়ে করে ঐ ছেলে (রবিউল)।

অবস্থানরত মেয়েটি বলেন, আমার এবং আমার সন্তানের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এখান থেকে যাব না। প্রয়োজনে গলায় ফাঁসি দিয়ে মারা যাবো। ডাকুয়া ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিৎ রায় বলেন, পূর্ব আটখালী গ্রামের এক ছেলে আমাকে ফোন করে জানান যে সিকদার বাড়ি সন্তানসহ একটি মেয়ে উঠেছে। ছেলে পক্ষ থেকে আমাকে কোনো কিছু জানানো হয়নি।

এ বিষয়ে গলাচিপার থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ জানান, বিষয়টি আমরা জেনেছি। সমাজসেবা অফিসার এবং স্থানীয় চেয়ারমান সহ স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে আমরা বসে এটা দেখবো।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর