শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে বাসদের শোক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে বাসদের শোক


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বীর মুক্তিযোদ্ধা ও দেশ বরেণ্য স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

সংগঠনটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ সোমবার (২ জানুয়ারি) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় ফিরোজ আরও বলেন, স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক, মুক্তকণ্ঠ ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ব্যক্তিকে হারালাম।

সারাবাংলা/এএইচএইচ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর