#নয়াদিল্লি: আইওএস ১৬.২ ওয়েদার অ্যাপে এ বার ইন্টাগ্রেশন সাপোর্ট! কী কী সুবিধা মিলবে জেনে নিন বিস্তারিত৷ টেক জায়েন্ট অ্যাপল নিয়ে এসেছে, একটি নতুন রিজিওনাল ওয়েদার অ্যাপ। এর মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা দেখতে পাবেন নতুন ইন্টাগ্রেশন রিজিওনাল ওয়েদার আপডেট বা স্থানীয় আবহাওয়ার খবরাখবর। আইওএস ১৬.২ বিটাতে চালু করা হয়েছে নতুন এই আবহাওয়ার খবর সংক্রান্ত পরিষেবা। অ্যাপলের নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অঞ্চলের স্থানীয় আবহাওয়ার বিস্তারিত তথ্য জানতে পারবেন।
আরও পড়ুন আরও পড়ুন ইনস্টাগ্রামে এবার মিলবে আরও মজা! Reels-এ থাকবে দারুণ আকর্ষণ
অন্য দিকে ব্যবহারকারীরা যদি নতুন এই অ্যাপ ডিলিট করে দেন, তা হলেও তাঁরা ওপেন ইন নিউজ লিঙ্কের মাধ্যমে ওয়েদার আপডেট পেয়ে যাবেন। এ ক্ষেত্রে সেই লিঙ্কে ক্লিক করলে ওয়েব ভার্সনের মাধ্যমে অ্যাপলের নতুন ইউআরএল খুলে যাবে। যেখানে আবহাওয়া সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে।
গত মাসে আইওএস ১৬.২ বিটার তরফে ব্যবহারকারীদের জন্য একটি আপডেট দেওয়া হয়। এ বার থেকে ব্যবহারকারীরা সংস্থার কাছে সরাসরি রিপোর্ট পাঠাতে পারবেন ইমার্জেন্সি এসওএস-এর ক্ষেত্রে। রিপোর্ট অনুযায়ী অ্যাপল আইওএস ১৬.২ বিটা এখন ব্যবহারকারীদের কাছে ফিডব্যাক চাইবে, যখন তারা এমার্জেন্সি এসওএস মোড বাতিল করবেন।
আরও পড়ুন ভোগান্তি শেষ, কয়েক মিনিটেই চার্জ হয়ে যাবে মোবাইল বা ল্যাপটপের ব্যাটারি
অ্যাপলের এই নতুন ফিচার ব্যবহারকারীদের উপকার করবে বলেই মনে করছেন বেশির ভাগ মানুষ। সরাসরি আবহাওয়ার বার্তা স্মার্টফোনে এলে উপদ্রুত এলাকায় কোনও বিপদের হাত থেকে রক্ষা পাওয়া সহজ হবে। এই নিউজ ইন্টাগ্রেশন সাপোর্ট সেটিং-এর মাধ্যমেই আইফোনের ব্যবহারকারীরা নির্দিষ্ট অঞ্চলের স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসও পাবেন। আইওএস ১৬.২ বিটার ক্ষেত্রে চালু হলেও পরে সমস্ত ডিভাইসে তা পাওয়া যায় কিনা তাই এখন দেখার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।