সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

স্নেহা গলাচিপা উপজেলায় প্রথম | Unitednews24.com

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
স্নেহা গলাচিপা উপজেলায় প্রথম | Unitednews24.com


সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::

এসএসসি পরীক্ষা-২০২৩ গলাচিপা উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়েছে নাহিমা রহমান স্নেহা। সে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহন করে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলের মার্কশীটে মোট ১১৫০ নম্বরের মধ্যে ১১০২ নম্বর পেয়েছে। 

স্নেহা গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের সিনিয়র প্রভাষক সাদিকুর রহমান ও মুরাদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজমা  বেগমের মেয়ে। দুই ভাই বোনের মধ্যে সে বড়। এই কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য নাহিমা তার পিতা-মাতা এবং সকল শিক্ষকবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এই সাফল্যের ধারা যাতে ভবিষ্যতে অব্যাহত থাকে সেজন্য নাহিমা রহমান স্নেহা ও তার বাবা-মা সকলের কাছে দোয়া কামনা করেছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর