বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

স্পাই বেলুনের জেরে ব্লিনকেনের চীন সফর স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫ সময় দেখুন
স্পাই বেলুনের জেরে ব্লিনকেনের চীন সফর স্থগিত


আন্তর্জাতিক ডেস্ক

আকাশে নজরদারি বেলুনের জেরে চীন সফর স্থগিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিনকেন। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি চীন সফরের কথা ছিল ব্লিনকেনের।

দুই দেশের নাজুক সম্পর্কের এই সময় ব্লিনকেনের সফরটি ছিল গুরুত্বপূর্ণ। ওই সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা ছিল ব্লিনকেনের।

চীন সফরের মাত্র এক সপ্তাহ আগে আমেরিকার আকাশে নজরদারি বেলুনটি শনাক্ত হয়। এতে কড়া প্রতিক্রিয়া জানাচ্ছে বাইডেন প্রশাসন।

শুক্রবার এক বিবৃতিতে এই বেলুনটি তাদের বলে স্বীকার করেছে বেইজিং। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেলুনটির মালিক বেসামরিক। এটি প্রধানত আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছিল।

বেলুনটি আমেরিকার আকাশে চলে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছে বেইজিং। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বেলুনের অনিচ্ছাকৃত প্রবেশের জন্য অনুতপ্ত চীন। এটি অনাখাঙ্খিত বাতাসের প্রভাবে উড়ে আমেরিকার আকাশে পৌঁছেছে বলেও দাবি বেইজিংয়ের।

বুধবার মন্টানা অঙ্গরাজ্যের বিলিংস শহরের উপরে বেলুনটি উড়ে এসে উপস্থিত হয়েছে। এর আগে বেলুনটি আলাস্কার অ্যালেউটিয়ান দ্বীপপুঞ্জ এবং কানাডার উপর উড়ছিল। উল্লেখ্য, মন্টানাতে যুক্তরাষ্ট্রের কয়েকটি পারমাণবিক মিসাইল সাইলো রয়েছে। বেলুনটি আমেরিকার উপর গোয়েন্দা নজরদারি চালাচ্ছে বলে দাবি পেন্টাগন কর্মকর্তাদের।

আরও পড়ুন 

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর