বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

স্বজনদের বেঁধে রেখে অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করল তালেবান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৯ সময় দেখুন
স্বজনদের বেঁধে রেখে অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করল তালেবান


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের রাজধানী ফিরোজকোহের নিজ বাড়িতে তালেবান জঙ্গিগোষ্ঠীর গুলিতে বানু নিগার নামে এক সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে স্বজনদের বরাতে জানিয়েছে বিবিসি।

রোববার (৫ সেপ্টেম্বর) এই হত্যাকাণ্ডের খবর জানা যায়।

এদিকে, তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানে নারীর অধিকার এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দেশটিতে নারীর ওপর রাষ্ট্রীয় নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়ার শঙ্কার মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটল।

তবে, এই হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো মন্তব্য করেনি তালেবান। মৃত পুলিশ কর্মকর্তার স্বজনরা জানিয়েছেন, স্থানীয় এক তালেবান নেতা বিষয়টি তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদিকে, প্রতিহিংসার শিকার হতে পারেন এমন ভয় থেকে স্থানীয় কেউ এ ব্যাপারে মুখ খুলছেন না। মৃতের পরিবার সূত্রে বিবিসির হাতে আসা ছবি থেকে দেখা যাচ্ছে— ঘরের দেয়ালে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে আছে। রক্তাক্ত মরদেহের মুখ ক্ষত-বিক্ষত।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি জানিয়েছে, শনিবার আচমকা তিন বন্দুকধারী বানু নিগারের বাড়ি আক্রমণ করে। পরিবারের অন্য সদস্যদের বেঁধে রেখে তাদের সামনে তাকে গুলি করে হত্যা করা হয় ওই নারী পুলিশ কর্মকর্তাকে।

এর আগে, ১৫ আগস্ট আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখলের পর তালেবান তাদের আগের শাসনামলের তুলনায় কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিলেও; দেশটিতে নারী নিপীড়নের যেসব ঘটনা ঘটছে, তার সঙ্গে প্রতিশ্রুতির কোনো মিল পাওয়া যাচ্ছে না।

পাশাপাশি, তালেবান ক্ষমতায় এসেই আনুষ্ঠানিকভাবে সাধারণ ক্ষমা ঘোষণার পরও বিরোধীদের ওপর প্রতিশোধ নিতে হত্যা, নির্বিচারে বন্দি করে রাখা এবং নানান মাত্রার শাস্তিসহ মৃত্যুদণ্ড দেওয়ার প্রমাণ পেয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর