শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘I want MS Dhoni’s five trophies’- KL Rahul after surpassing him on IPL list | Cricket News Raja Shivaji, The Devil Wears Prada 2 Get Post-Midnight Shows In Mumbai Amid Huge Demand | DEETS Inside | Bollywood News কর্ণফুলীতে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দ্যোগে মে দিবস উৎযাপন ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ নেতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ সময় দেখুন
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ নেতা


সাতক্ষীরা: সাতক্ষীরা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সরদার মুজিব।

সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রির্টার্নিং অফিসারের কার্যালয়ে তার পক্ষ থেকে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সরদার মুজিব আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার কৃষি বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এর আগেও তিনি একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

সোমবার রাতে আওয়ামী লীগ নেতা সরদার মুজিব জানান, ‘আমার পক্ষে আজ সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। তবে তার প্রস্তাবক মাগফুরকে কলারোয়া থানা পুলিশ আটক করেছে।’ তিনি অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফরোজা আক্তারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান বলেন, ‘মুজিবুর রহমান নামে একজন জমা দিয়েছেন। তার পক্ষে অন্য একজন জমা দেওয়ার কারনে বুঝতে পারিনি কে জমা দিয়েছেন।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom