শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে হেফাজত নেতাকর্মীদের মুক্তির দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৫ সময় দেখুন
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে হেফাজত নেতাকর্মীদের মুক্তির দাবি


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: কারাবন্দি আলেম-ওলামা ও হেফাজত নেতাকর্মীদের মুক্তির দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হেফাজতে ইসলামের পক্ষে নেতৃত্ব দেন মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

হেফাজত নেতারা বলেন, এ পর্যন্ত যেসব বন্দির মুক্তি হয়েছে, তাদের মুক্তির ক্ষেত্রে সহযোগিতা করায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট অনান্যদের শুকরিয়া আদায় করছি। একইসঙ্গে এখনো যেসব ওলামায়ে কেরাম, হেফাজতের নেতাকর্মী ও ইসলামপ্রিয় জনতা বন্দি রয়েছে, তাদের সবার দ্রুত মুক্তিদানের আহ্বান জানাচ্ছি।

তারা বলেন, এখনো যারা বন্দি রয়েছেন, তাদের বন্দিত্বের সময়কাল ১০ মাসেরও বেশি হয়ে গেছে। একেকজন বন্দির কারণে একেকটি পরিবার, কোনো ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান সমস্যাগ্রস্ত অবস্থায় আছে। কেউ একেবারে নিঃস্ব হয়ে গেছে। এ অবস্থায় অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।

বৈঠক থেকে হেফাজত নেতাকর্মীদের নামে ২০১৩, ২০১৬ ও ২০২১ সালে দায়ের করা সব মামলাও প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দীর্ঘ সময় নিয়ে হেফাজত নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি ওলামায়ে কেরামদের মুক্তির বিষয়ে হেফাজত প্রতিনিধি দলকে আশ্বস্তও করেছেন। একইসঙ্গে কারাবন্দিদের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ ও যোগাযোগের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবে আমির আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, নায়েবে আমির ও হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া, নায়েবে আমির দেওনার পির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী ও প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রাব্বানী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর