রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কংগ্রেসের কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৮৪ সময় দেখুন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কংগ্রেসের কর্মসূচি


আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে জুলাইয়ের মাঝামাঝি থেকে জেলাপর্যায়ে কর্মসূচি ঘোষণা করেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি)।

কংগ্রেস সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু।

বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বিবেচনা করে দলটি। তাই, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য ১ মে থেকে তৃণমূল পর্যায়ে ৬৫০টি জেলায় বৈঠকের পরিকল্পনা নেয় কংগ্রেস। করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে কংগ্রেসের সে পরিকল্পনায় আপাতত কিছুটা পরিবর্তন এসেছে।

এর মধ্য দিয়ে ক্ষমতাসীন বিজেপির আক্রমণাত্মক জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ হিসেবে কংগ্রেস ভারতের নতুন প্রজন্মকে ইন্দিরা গান্ধীর উদারতার ব্যাপারে জানাতে চাইছে।

দলীয় সূত্র দ্য হিন্দুকে জানিয়েছে, সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ. কে. অ্যান্টনি উদযাপন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। জুলাইয়ের মাঝামাঝিতে করোনা পরিস্থিতির উন্নতি হলে কর্মসূচি পুনরায় চালুর ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন তিনি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর