শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

স্বাধীনতার স্বপক্ষের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ মে, ২০২৩
  • ১০০ সময় দেখুন
স্বাধীনতার স্বপক্ষের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতার স্বপক্ষের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম বাহালুল মজনুন চুন্নু। একই সঙ্গে স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২০ মে) রাজধানীর শাহবাগে নিজস্ব কার্যালয়ে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ ঢাকা মহানগর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ ঢাকা মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল হক হায়দার।

মতবিনিময় সভায় বাহালুল মজনুন চুন্নু বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। লক্ষ্য একটিই দেশের মানুষের মুখে হাসি ফোটানো।’

তিনি আরও বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী শক্তি ষড়যন্ত্র করে বিভেদ সৃষ্টি করবে। তাদের ষড়যন্ত্র হাসিল করার জন্য নানা ফাঁদ পাতবে। ওই ফাঁদে কাউকে পড়া যাবে না। সবাইকে সতর্ক থাকতে হবে।’

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঔক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম শফিউল আলম বুলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অসীম কুমার সরকার, অধ্যাপক ড. সন্তোষ কুমার দে ও মহানগরের নেতা মো. নাজিম উদ্দিন তালুকদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি প্রমুখ।

সারাবাংলা/ইএইচটি/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর