শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমরা কিছুই পাইনি: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২২০ সময় দেখুন
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমরা কিছুই পাইনি: মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে আমরা কিছুই পাইনি, বরঞ্চ হারিয়েছি। খালেদা জিয়ার নেতৃত্বে নব্বইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে গণতন্ত্র ফিরিয়ে আনতে পেরেছিলাম, সেই গণতন্ত্র আমরা হারিয়েছি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে ব্যবস্থা করা হয়েছিল, সেটাও তারা (সরকার) বাতিল করে দিয়েছে।’

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখানে এখন সেই নির্বাচন ব্যবস্থা নেই, যে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে, ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। দেশের মানুষ এখন ভোট দিতে পারে না। এখানে দারিদ্র্য আরও বেড়েছে, মানুষ গরিব থেকে গরিব হয়েছে। একটা শ্রেণির মানুষ যারা আওয়ামী লীগের মদদপুষ্ট তারা ধনী হয়েছে।’

র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মনে করি যে, এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় লজ্জা। এই পঞ্চাশ বছর পরে আমাদের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিষেধাজ্ঞা পেতে হচ্ছে এবং আমরা গণতন্ত্রের বাইরের একটি রাষ্ট্র সেটাকে আজকে বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। যেটা আমাদের জন্য লজ্জা। দুর্ভাগ্যজনকভাবে আজকে যারা ক্ষমতা দখল করে বসে আছে তাদের কারণেই এই অবস্থা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা যে স্বাধীন ও মুক্ত বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম- সেই স্বাধীন ও মুক্ত বাংলাদেশ আমরা এখন দেখছি না। আমরা দেখছি যে একটা কর্তৃত্ববাদী সরকার, ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতা দখল করে এখানে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করার জন্য কাজ করছে।’

‘আজকে আমরা শপথ নিয়েছে যে, জনগনকে ঐক্যবদ্ধ করে, সমস্ত রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং একটা মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হব’— বলেন মির্জা ফখরুল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদার, মীর সরফত আলী সপু, ডা. রফিকুল ইসলাম, শামীমুর রহমান শামীম, সেলিমুজ্জামান সেলিম, নাজিম উদ্দিন আলম, ইশরাক হোসেন, আনিসুর রহমান তালুকদার খোকন, মহানগর বিএনপির আমিনুল হক, রফিকুল আলম মজনু, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, যুব দলের সাইফুল ইসলাম নিরব, এসএম জাহাঙ্গীর, মহিলা দলের আফরোজা আব্বাস, জেবা খান, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, মোস্তাফিজুল করীম মজুমদার, জাসাসের হেলাল খান, জাকির হোসেন রোকন, উলামা দলের শাহ নেসারুল হক, তাঁতী দলের আবুল কালাম আজাদ, ড্যাবের ডা. আবদুস সালাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর