শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

স্বাস্থ্যকর সেহরিতে কী রাখবেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৪০ সময় দেখুন
স্বাস্থ্যকর সেহরিতে কী রাখবেন


লাইফস্টাইল ডেস্ক

রোজা রেখে সব ধরনের স্বাভাবিক কাজ চালিয়ে যেতে নিজেকে সুস্থ রাখার বিকল্প নেই। এজন্য সেহরি খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকার জন্য সেহরিতে এমন কিছু খেতে হবে যা আপনাকে সারাদিন শক্তি যোগাবে। এ বছর বসন্তের ভ্যাপসা গরমে রোজা হওয়ায় সেহরিতে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু খাবার যুক্ত করতে হবে। চলুন জেনে নেওয়া যাক স্বাস্থ্যকর সেহরির কিছু টিপস।

বেশি বেশি পানি পান করুন

গরমকালে পানিশূণ্যতা রোধে অবশ্যই সেহরিতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গ্রীষ্মকালে রোজার সময় শরীরে সারাদিন পানির চাহিদা পূরণ করতে অন্তত ২ লিটার বা ৬০ আউন্স পানি পান করতে হবে। সেহরিতে অবশ্যই কিছুক্ষণ পর পর পানি পান করতে হবে। একসঙ্গে বেশি পানি পান করলে হিতে বিপরীত হতে পারে।

স্বাস্থ্যকর ও হালকা খাবার খান

সেহরিতে অবশ্যই হালকা ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে। যদি মনে করে থাকেন, বেশি করে খাবার খেলে সারাদিন ক্ষুধা লাগবে না, তাহলে আপনি ভুল ভাবছেন। এমন খাবার খান যাতে অনেক বেশি ফাইবার আছে। ফাইবারসম্মৃদ্ধ খাবার আপনাকে সারাদিন শক্তি যোগাবে।

সেহরিতে ফল খান

শরীরকে সুস্থ রাখতে রোজার সময় ফল খুবই গুরুত্বপূর্ণ। ফলে পর্যাপ্ত পরিমাণে কপার, সেলেনিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। এছাড়া এতে অনেক বেশি গ্লুকোজ থাকে যা শরীরে সারাদিন শক্তি যোগায়।

পর্যাপ্ত ঘুম

শারীরিক সুস্থতার অনেকটাই নির্ভর করে পর্যাপ্ত ঘুমের ওপর। রোজার সময়েও শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুমাতে হবে। অবশ্যই নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে এবং একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠে যেতে হবে। সকাল সকাল ঘুম থেকে ওঠার অনেক উপকারিতা রয়েছে। আপনি যতই ক্লান্ত থাকেন না কেন, অবশ্যই ফযরের ৪০ থেকে ৫০ মিনিট আগে ঘুম থেকে ওঠে পড়ুন এবং সময় নিয়ে সেহরি করুন। এরপর সকাল হওয়া উপভোগ করুন।

দই খান

সেহরির পর দই খাওয়া খুবই উপকারি। এটি এসিডিটি, এমনকি পানিশূণ্যতা রোধেও অনেক ভালো কাজ করে।

আপেল ও কলা

সঠিক পুষ্টি পেতে প্রতিদিনের খাবারে আপেল ও কলা রাখা খুব জরুরি। দুটি ফলই কম ক্যালরিসম্পন্ন। এগুলোতে অনেক বেশি ফাইবার, ভিটামিন সি এবং অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

লবন, ঝাল ও চিনি দূরে রাখুন

বেশি ঝাল, চিনি ও লবনজাতীয় খাবার আপনাকে তৃষ্ণার্ত করে তুলবে। লবন, মরিচ ও চিনি’র সোডিয়াম শরীরে তরলের ভারসাম্য রক্ষা করে। তবে বেশি ঝাল, চিনি ও লবনজাতীয় খাবার খেলে শরীরের কোষ থেকে পানি বের হয়ে যায়। যার ফলে আপনি তৃষ্ণার্ত হয়ে পড়তে পারেন।

পানি জাতীয় খাবার খান

অনেক বেশি পানি আছে, যেমন শসা- টমেটোর সালাদ, রসালো ফল যেমন তরমুজ, কমলা ইত্যাদি খাবার সেহরিতে যোগ করতে পারেন। এসব খাবার সারাদিন আপনার শরীরে পানির চাহিদা পূরণ করবে।

সেহরির এসব টিপস আপনার রোজাকে সহজ করতে ও নিজেকে সুস্থ রাখতে অনেক বেশি সাহায্য করবে। এসব খাবার আপনাকে সারাদিন পানিশূণ্যতা রোধেই সাহায্য করবে না, বরং এগুলো আপনাকে ক্ষুধাজনিত বিভিন্ন রোগ থেকেও দূরে রাখবে।

সারাবাংলা/এসবিডিই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর