বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী জামায়াতের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত। ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন

স্বাস্থ্য সেবা বিভাগের আরও ৩ কর্মকর্তা বরখাস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ সময় দেখুন
স্বাস্থ্য সেবা বিভাগের আরও ৩ কর্মকর্তা বরখাস্ত


ঢাকা: সচিবালয়ে আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত অপ্রীতিকর ঘটনার ধারাবাহিকতায় স্বাস্থ্য সেবা বিভাগের ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ১২ ডিসেম্বর সচিবালয়ের ভেতরে সংঘটিত ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলায় গত ১২ ডিসেম্বর ওই চারজন গ্রেফতার হন। তারা হলেন- শাহীন গোলাম রাব্বানী, বিকাশ চন্দ্র রায় এবং ইসলামুল হক। পরবর্তী সময়ে প্রশাসনিক কারণ দেখিয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ ডিসেম্বরের স্মারকের আলোকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী তাদের গ্রেফতারের তারিখ ১২ ডিসেম্বর থেকে ভূতাপেক্ষভাবে সাময়িক বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয়েছে।

এর আগে স্বাস্থ্য শিক্ষা বিভাগের ৪ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৭ জন বরখাস্ত হলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom