রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ নিশ্চিতে পিআর-ই একমাত্র সমাধান’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ সময় দেখুন
‘স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ নিশ্চিতে পিআর-ই একমাত্র সমাধান’


ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন এক্সপ্লোরেটরি মিশনের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি করেছেন। এসময় ইসলামী আন্দোলনের নেতারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা সুগম করতে এবং স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ নিশ্চিত করতে পিআর-ই একমাত্র সমাধান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খাইরুল আহসান মারজান, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মো. রাজন সিকদার।

ইউরোপীয় ইউনিয়নের এক্সপ্লোরেটরি মিশনের টিম লিডার ম্যাটি বাক্কেন, লিগ্যাল এডভাইজর ম্যানুয়েল ওয়ালি উপস্থিত বৈঠকে ছিলেন।

এই মিশনটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশন পাঠানোর সম্ভাব্যতা যাচাই ও রাজনৈতিক দলগুলোর অবস্থান, প্রত্যাশা নিয়ে আলোচনা করার লক্ষ্য নিয়ে বাংলাদেশে এসেছে।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল দেশের নাগরিক ভাবনা, বিগত নির্বাচনগুলোর তিক্ত অভিজ্ঞতা, দলের নির্বাচনি ভাবনা, চলমান রাজনৈতিক আন্দোলন বিষয়ে কথা বলেন। এসময় তারা রাষ্ট্র পরিচালনায় জনমতের সত্যিকারের প্রতিফলনের জন্য পিআর এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর