রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘স্বৈরশাসন অবসানের পর ডেভিল নিধন অপরিহার্য ছিল’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০২ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩২

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ

ঢাকা: ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ‘স্বৈরশাসন অবসানের পর দেশ স্থিতিশীল করতে এবং জনশৃঙ্খলা ফিরিয়ে আনতে ডেভিল নিধন অপরিহার্য ছিল। সরকার দেরিতে হলেও সেই কাজ শুরু করেছে। সেজন্য তাদের ধন্যবাদ।’

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের সচিব পর্ষদের সভায় তিনি এসব কথা বলেন।

ইউনুছ আহমাদ বলেন, ‘পতিত স্বৈরাচারের আস্ফালন ও অপরাধীদের নিরাপদে বিচরণ করার খবর জনমনে ক্ষোভের সঞ্চার করেছে, যার সর্বশেষ বহি:প্রকাশ দেখা গেছে গত কয়েক দিনে। একটি কার্যকর রাষ্ট্রে আইন বহির্ভুত ভাংচুর গ্রহণযোগ্য না হলেও স্বৈরাচারের নির্লজ্জতা তার পটভূমি এবং ন্যায্যতা তৈরি করেছে।’

তিনি বলেন, ‘বিপ্লবের পর স্বৈরাচারের বিচারের দায়িত্ব সরকারকেই নিতে হয়। সেজন্য অপারেশন ‘ডেভিল হান্ট’ একটি কার্যকর পদক্ষেপ হবে বলে আমরা আশা করি। তবে কোনো অবস্থাতেই যেন আইনের ব্যত্যয় না ঘটে। অপরাধী যতো বড়ই হোক বা তার পাপের পাল্লা যতো ভারীই হোক, তার বিচার আইনের মাধ্যমেই হতে হবে এবং আইন প্রয়োগে অবশ্যই বিদ্যমান রীতি-নীতির কঠোর অনুসরণ করতে হবে।’

ইউনুছ আহমাদ বলেন, ‘অতীতের অভিজ্ঞতায় বলা যায় যে, এ ধরনের অপারেশনে কিছু কিছু ক্ষেত্রে নিরাপরাধ মানুষ ফেঁসে যায়। তথ্যের গড়মিল,গণধরপাকড় ইত্যাদির কারণে সাধারণ মানুষ হয়রানীর শিকার হয়। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়গুলোতে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করছি।’

এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেএম আতিকুর রহমান।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ

ইসলামী আন্দোলনের মহাসচিব
বিএনপি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর