শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘স্বৈরশাসন পাকাপোক্ত করার পথ নির্বিঘ্ন হয়েছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২১৯ সময় দেখুন
‘স্বৈরশাসন পাকাপোক্ত করার পথ নির্বিঘ্ন হয়েছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, রাজনৈতিক দল-সুশীল সমাজ-অংশীজনের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশন গঠন আইন ভোট ডাকাতির অবৈধ সংসদে পাসের মাধ্যমে কর্তৃত্ববাদী স্বৈরশাসনকে পাকাপোক্ত করার পথকে নির্বিঘ্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা উল্লেখ করা হয়।

বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, সংবিধানে আইনি ভিত্তির ওপর নির্বাচন কমিশন গঠনের ঘোষণা থাকলেও স্বাধীনতার ৫০ বছরেও শাসকশ্রেণি নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে পদাধিকারী নিয়োগের ক্ষেত্রে কোন আইন প্রণয়ন না করে সংবিধান লঙ্ঘন করে দেশ পরিচালনা করে এসেছে। এতে স্বাধীনতা-মুক্তিযুদ্ধের চেতনা এবং গণআকাঙ্খার গণতন্ত্রকে গণপ্রহসনে এবং ভোটাধিকারকে নির্বাসনে পাঠানো হয়েছে। সরকার নিজেদের আকাঙ্খা অনুযায়ী নির্বাচনের ফলাফল নিশ্চিত করতেই সর্বস্তরের গণতন্ত্রমনা মানুষের মতামতকে উপেক্ষা করে অত্যন্ত সঙ্গোপনে, রকেট গতিতে ভোট ডাকাতির অবৈধ সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে নির্বাচন কমিশন গঠনের আইন প্রণয়ন করে বাঙালি জাতির ইতিহাসে আরেকটি কালো অধ্যায় রচনা করল।

তিনি বলেন, বর্তমান শাসক দল স্বাধীনতার পর সংবিধানের দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার পরিপন্থি কালো আইন প্রণয়নের সিংহদ্বার উন্মোচন করে। যার ফলে মৌলিক অধিকার হরণকারী নিবর্তনমূলক কালো আইন ‘বিশেষ ক্ষমতা আইন’ প্রণীত হয়। যা পরবর্তীতে অপরাপর বুর্জোয়া শাসক দলও কাজে লাগিয়েছে এবং কোন কোন ক্ষেত্রে সম্প্রসারিত করেছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের নামে বিরোধী মত দমনের আইন প্রণয়ন করেছে। সর্বশেষ সরকারের ইচ্ছা অনুযায়ী নির্বাচনি ফল নিশ্চিতকরণের আইন আজ সংসদে পাস করল।

তিনি আরও বলেন, এই আওয়ামী লীগ ১৯৭৩ সালের মার্চে সংসদ নির্বাচনের পর স্বাভাবিক নিয়মে পাঁচ বছর অর্থাৎ ১৯৭৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা থাকলেও ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীতে বাকশাল কায়েমের পর বলা হয়েছিল এই সংশোধনী পাসের পরবর্তী আরও পাঁচ বছর সরকার ক্ষমতায় থাকবে।

আওয়ামী লীগ ধনিকশ্রেণির লুণ্ঠনের স্বার্থ রক্ষার্থে কতৃত্ববাদী শাসন জারি রাখতে আজীবন ক্ষমতায় থাকার আইন পাশ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ফলে বর্তমান সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের কবল থেকে দেশ ও জনগণকে মুক্ত করতে সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, ব্যক্তি গোষ্ঠীকে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি নির্বাচন কমিশন গঠনের কালো আইন বাতিলের দাবিতে শুক্রবার (২৮ জানুয়ারি) বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

সারাবাংলা/এএইচএইচ/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর