রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

স্মরণকালের সর্বোচ্চ মানুষ বাস্তুচ্যুত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৯৯ সময় দেখুন
স্মরণকালের সর্বোচ্চ মানুষ বাস্তুচ্যুত


আন্তর্জাতিক ডেস্ক

২০২০ সালের শেষ নাগাদ পৃথিবীতে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এক অনন্য উচ্চতা পেয়েছে। এমনকি মহামারি পরিস্থিতিও এক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১৮ জুন) জাতিসংঘের শরণার্থীবিষয়ক কমিশনার (ইএনএইচসিআর) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে বিশ্বে ২০২০ সালের শেষ নাগাদ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আট কোটি ২৪ লাখ। পৃথিবীর মোট জনসংখ্যার এক শতাংশ বাস্তুচ্যুত। যা স্মরণকালের সর্বোচ্চ।

এর আগে, ২০১২ সালে বিশ্বে বাস্তুচ্যুত মানুষ ছিল চার কোটি দশ লাখ। ২০১৯ সাল নাগাদ সেই সংখ্যা সাত কোটি ৯৫ লাখে পৌঁছায়।

ইউএনএইচসিআরের প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্য-খাদ্য নিরাপত্তাহীনতা-জলবায়ু পরিবর্তন-সংঘাত এরকম অনেকগুলো কারণে মানুষ নিরাপত্তা এবং সুরক্ষার কথা চিন্তা করে নিজ বাসভূমি ছেড়ে অন্যত্র পাড়ি জমাতে বাধ্য হয়েছেন।

২০২০ সালে করোনা মহামারির কারণে যুদ্ধ-বিগ্রহ কিছুটা কমলেও দারিদ্র্য-খাদ্য নিরাপত্তাহীনতা-প্রাকৃতিক বিপর্যয়ে বেশি বাস্তুচ্যুতি ঘটেছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর