বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হরমুজ প্রণালীতে কন্টেইনার জাহাজ জব্দ করেছে ইরান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১১০ সময় দেখুন
হরমুজ প্রণালীতে কন্টেইনার জাহাজ জব্দ করেছে ইরান


আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালীর কাছে একটি কন্টেইনার জাহাজ জব্দ করেছে ইরানের আধাসামরিক বাহিনী। জাহাজটির আংশিক মালিকানা একজন ইসরাইলি ব্যবসায়ীর বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, প্যারামিলিটারি কমান্ডোরা হেলিকপ্টার থেকে পর্তুগালের পতাকাবাহী জাহাজ এমএসসি এরিসে অবতরণ করেছেন। জাহাজটির ক্রু সংখ্যা ২৫।

একটি বিবৃতিতে, ইরানি কর্তৃপক্ষ জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে নিশ্চিত করেছে এমএসসি এরিস। এতে বলা হয়েছে, তারপর থেকে জাহাজটি ইরানের জলসীমার দিকে যাচ্ছে।

এদিকে পর্তুগাল সরকার সিএনএনকে জানিয়েছে, শনিবার (১৩ এপ্রিল) সকালে পর্তুগিজ-পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ করেছে ইরান। এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে পর্তুগাল।

পর্তুগিজ সরকারের মতে, এমএসসি এরিস নামক জাহাজটি জোডিয়াক মেরিটাইম লিমিটেড কোম্পানি পরিচালনা করে থাকে। এই কোম্পানিটির সদরদফতর লন্ডনে অবস্থিত। জাহাজটিতে পর্তুগিজ কোনো নাগরিক থাকার কোনো তথ্য নেই।

জাহাজটি পরিচালনা করা প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইম এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি ব্যবসায়ী ইয়াল ওফারের আংশিক মালিকানা রয়েছে জাহাজটিতে।

এমন এক সময় কন্টেইনার জাহাজটি জব্দ করেছে ইরান যখন ইসরাইলে হামলার আশঙ্কা তুঙ্গে। গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কতে ইরানি দূতাবাসে হামলা চালিয়েছিল ইসরাইল। এতে ইসরাইলের শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। ইরান এই হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছে। যুক্তরাষ্ট্র মনে করে, খুব শিগগিরই ইসরাইলে প্রতিশোধমূলক হামলা চালাবে ইরান। ফলে ওই অঞ্চলে টানটান উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর