বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

হাওয়াইয়ে দাবানলে ৫৫ প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১১১ সময় দেখুন
হাওয়াইয়ে দাবানলে ৫৫ প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী দাবানলে মারা গেছেন ৫৫ জন। দ্বীপটির প্রধান পর্যটন শহর লাহাইনায় দাবানল ব্যাপক আকারে ছড়িয়েছে।

মাউয়ের ছড়িয়ে পড়া দাবানল হাওয়াইয়ের ইতিহাসে অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ। গভর্নমেন্ট জোশ গ্রিন জানিয়েছে, দাবানলে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং বিভিন্ন কমিউনিটি নিশ্চিহ্ন হয়ে গেছে৷

শুক্রবার সর্বশেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা ৫৫। দ্বীপ জুড়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় এই সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মাউইতে জ্বলতে থাকা আগুনের কোনোটিই পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

হাওয়াইয়ে দাবানলে ৫৫ প্রাণহানি

মাউয়ের পর্যটন কেন্দ্র ও ঐতিহাসিক তিমি শিকারিদের গ্রাম লাহাইনা টাউন দাবানলে নিশ্চিহ্ন হয়ে গেছে। স্থানীয় সরকার জানিয়েছে, টাউনের কিছুই আর অবশিষ্ট নেই। বৃহস্পতিবার মেয়র রিচার্ড বিসেন বলেছেন, পুরোটাই পুড়ে গেছে।

সিএনএন-এর প্রধান জলবায়ু সংবাদদাতা বিল ওয়েয়ার এই দৃশ্যের বর্ণনা দিয়ে বলেছেন, সমস্ত আইকনিক ভবনগুলো হয় চ্যাপ্টা বা শুধু ঝলসে যাওয়া কঙ্কাল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর