রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের

হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৮ সময় দেখুন
হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৮০০ লিটার চোরাই ডিজেল ও ২০০ লিটার মবিল জব্দ করেছে হাতিয়া থানা পুলিশ। এ সময় মো. জাবেদ উদ্দিন (৩৫) নামের এক পাচারকারীকে গ্রেফতার করা হয়।

সোমবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কবির হোসেন.

প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, হাতিয়া চরঈশ্বর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নলচিরা ঘাটের ফেরীর পন্টুনের ওপর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছে ডিজেল ও মবিল ক্রয়ের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তার হেফাজত থেকে মোট ১৮০০ লিটার চোরাই ডিজেল ও ২০০ লিটার মবিল জব্দ করা হয়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহেদ উদ্দিন (২৮) ও মো. রিয়াজ উদ্দিন (৩২) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামি কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

পরে জব্দকৃত ৪টি বড় তেলের ড্রামে ৯২০ লিটার ডিজেল, ৩০টি নীল রঙের প্লাস্টিক কন্টেইনারে (জ্যারিকেন) ৯০০ লিটার ডিজেল, ৯টি নীল রঙের প্লাস্টিক কন্টেইনারে ১৮০ লিটার ডিজেল যার আনুমানিক মূল্য ২,০৭,০০০ টাকা এবং ১টি বড় তেলের ড্রামে ২০০ লিটার মবিল যার আনুমানিক মূল্য ১,২০,০০০ টাকা।

এ ঘটনায় হাতিয়া থানায় নিয়মিত আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর