বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

হাদির রুহের মাগফিরাত কামনায় জামায়াতের ২ দিনের কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ সময় দেখুন
হাদির রুহের মাগফিরাত কামনায় জামায়াতের ২ দিনের কর্মসূচি


ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় ২০ ডিসেম্বর জেলা ও মহানগর, ২১ ডিসেম্বর ঢাকায় দোয়ার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের দায়িত্বশীলদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সন্ধ্যায় সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল ও কেন্দ্রীয় কর্মপরিষদ আবদুর রহমান মুসা।

বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মরদেহ গ্রহণ ও তার জানাজা অনুষ্ঠানসহ করণীয় বিষয়ে আলোচনা করে নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করা হয়।

১। শনিবার (২০ ডিসেম্বর) ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান করার জন্য দেশের জেলা/মহানগরী শাখা সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়।

২। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানী ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে অনুরূপ দোয়া অনুষ্ঠান করা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom