সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

হাদীকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ শিবিরের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৯১ সময় দেখুন
হাদীকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ শিবিরের


ঢাবি: জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা, ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীকে দুর্বৃত্তরা গুলি করে গুরুতরভাবে আহত করেছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (১২ ডিসেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন একজন সংসদ সদস্য প্রার্থীর ওপর হামলা অত্যন্ত উদ্বেগজনক। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। তাকে প্রফেশনাল কিলার দিয়ে টার্গেট কিলিংয়ের চেষ্টা করা হয়েছে—যা নোংরা ও ঘৃণ্য রাজনীতির স্পষ্ট বহিঃপ্রকাশ। মানুষ হত্যা করে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘অনতিবিলম্বে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে হবে।’

নেতৃবৃন্দ দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন, তার সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর