বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

হান্টার বাইডেনের সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিল করলেন ট্রাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১১৯ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৫ ১৬:৪২ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৬:৪৫

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন পরিবার

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে আর সিক্রেট সার্ভিসের গোপন সুরক্ষা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন জানুয়ারিতে পদত্যাগ করার আগে সুরক্ষা সুবিধা জুলাই পর্যন্ত বাড়িয়েছিলেন।

মঙ্গলবার (১৮ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। সোমবার (১৭ মার্চ) ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প এ কথা জানান।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘হান্টার বাইডেন দীর্ঘদিন ধরে সিক্রেট সার্ভিসের সুরক্ষা পেয়েছেন, যার পুরো খরচ মার্কিন করদাতারা বহন করেছেন। অবিলম্বে এটি কার্যকর হলে হান্টার বাইডেন আর সিক্রেট সার্ভিস থেকে সুরক্ষা পাবেন না।

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন বাইডেন পুত্র হান্টার বাইডেন। সেই সময় তার নিরাপত্তার জন্য ১৮ জন সিক্রেট সার্ভিস এজেন্ট নিযুক্ত করা হয়েছিল। অন্যদিকে, ১৩ জন এজেন্ট অ্যাশলে বাইডেনের সুরক্ষার দায়িত্বে ছিলেন।

হান্টার বাইডেন আর সিক্রেট সার্ভিস সুরক্ষা পাবেন না। একইভাবে, অ্যাশলে বাইডেন, যার ১৩ জন এজেন্ট রয়েছে, তাকেও তালিকা থেকে বাদ দেওয়া হবে না। অন্যদিকে সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন, তারা ট্রাম্পের সিদ্ধান্ত সম্পর্কে অবগত ছিলেন। সিক্রেট সার্ভিস প্রেসিডেন্টের নির্দেশ মেনে চলবে এবং দ্রুত এই নির্দেশ কার্যকর করতে হোয়াইট হাউসের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।

একজন সাংবাদিক ট্রাম্পকে হান্টার বাইডেনের সিক্রেট সার্ভিসের বিস্তারিত তথ্য সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তার কয়েক ঘণ্টা পরেই ট্রাম্পের এই ঘোষণা আসে। ট্রাম্প তখন বলেন যে তিনি এটি সম্পর্কে অবগত নন তবে তিনি এটি খতিয়ে দেখবেন।

গত ডিসেম্বরে বাইডেন প্রথম বড় ধরনের ক্ষমা করেন তার ছেলে হান্টার বাইডেনকে। যাকে ২০১৮ সালে মাদকাসক্ত থাকাকালীন আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

সারাবাংলা/এইচআই

জো বাইডেন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্র
হান্টার বাইডেন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর