বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হামলা জোরদার করতে পারে রাশিয়া: জেলেনস্কি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১১৫ সময় দেখুন
হামলা জোরদার করতে পারে রাশিয়া: জেলেনস্কি


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়া হামলা জোরদার করতে পারে।

শুক্রবার (১৮ মে) পশ্চিমাদের দ্রুত সমাধানের আহ্বানের প্রেক্ষিতে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কিয়েভ কেবল ‘ন্যায্য শান্তি’ চায়।

জেলেনস্কি আরও আকাশ প্রতিরক্ষা এবং যুদ্ধ জাহাজ পাঠাতে মিত্রদের কাছে আবারও আহ্বান জানিয়ে বলেছেন, রাশিয়ার জন্যে সবচেয়ে সুবিধাজনক বিষয় হলো রুশ অঞ্চলে পশ্চিমাদের দেওয়া অস্ত্র ব্যবহারে ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা।

এদিকে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার সৈন্যদের ধীরে ধীরে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে জেলেনস্কি বলেছেন, ইউক্রেন তার প্রতিরক্ষা লাইন ধরে রাখবে এবং রাশিয়ার বড় ধরনের যেকোনো অভিযান থামিয়ে দেবে।

তিনি আরও বলেছেন, কেউ হাল ছেড়ে দিতে যাচ্ছে না।

এদিকে অলিম্পিকের জন্যে সাময়িক যুদ্ধবিরতির যে আহ্বান ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, এর মানে দাঁড়াবে মস্কোর হাতে সুবিধা তুলে দেওয়া। রাশিয়া সৈন্য ও গোলাবারুদ পাঠানোর আরোও সুযোগ পেয়ে যাবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট আগামী মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে যোগ দিতে চীন ও উন্নয়নশীল বিশ্বের অনেক দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, চীনের মতো বিশ্ব খেলোয়াড়দের রাশিয়ার ওপর প্রভাব রয়েছে। এ ধরনের দেশগুলো যত আমাদের পাশে থাকবে রাশিয়া ততটাই অগ্রসর হবে ততটাই তাকে মূল্য চুকাতে হবে।

জেলেনস্কি বলেছেন, আমরা চাই ন্যায্য শান্তির সঙ্গে যুদ্ধ শেষ হোক। পশ্চিমারা চাচ্ছে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ হোক। তাদের কাছে সময় এবং এটাই তাদের কাছে ন্যায্য শান্তি।

রুশ আগ্রাসনের মুখে খারকিভ থেকে হাজার হাজার লোক পালাতে বাধ্য হয়েছে। এ প্রেক্ষিতে তিনি বলেছেন, খারকিভের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে, তবে সেখানে স্থিতিশীলতা নেই।

সাক্ষাতকারে জেলেনস্কি আকাশ প্রতিরক্ষা প্রসঙ্গে বলেছেন, দেশ রক্ষায় প্রয়োজনের তুলনায় ইউক্রেনের কেবল ২৫ শতাংশ আকাশ প্রতিরক্ষা রয়েছে।

এ ছাড়া রাশিয়ার সঙ্গে পাল্লা দিয়ে তাদের ১২০ থেকে ১৩০টি এফ-১৬ যুদ্ধবিমান দরকার। তিনি এসব যুদ্ধাস্ত্র দিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর