বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ডেঙ্গুতে আরেকটি ‍মৃত্যুহীন দিন, আক্রান্ত ১৯৫ ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তালিকা আমিরাত সরকারকে দিল দূতাবাস Chess: Father quit Singapore job, pawned jewellery to fund chess dream: Olympiad-bound Savitha Shri’s story | Chess News Top Ent News, August 4: Aamir Khan’s Security Stepped Up; Bhumi Pednekar’s Ex-Teacher Slams Her Amid NEET Row | Bollywood News আগামী ২ দিন কড়া নিরাপত্তায় থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: উপাচার্য আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১৯ বেরোবিতে শিবির-ছাত্রদলের কর্মসূচি ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারির আবেদন

হামলা থামানোর ঘোষণা ইরান-ইসরায়েলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৪৬ সময় দেখুন
হামলা থামানোর ঘোষণা ইরান-ইসরায়েলের


পালটাপালটি হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল দুই দেশই। কিন্তু তেহরান সতর্ক করে বলেছে, লেবাননসহ অন্যান্য স্থানে ইসরায়েল তার ‘আগ্রাসন’ অব্যাহত রাখলে পুনরায় হামলা শুরু হবে।

সিএনএন এর খবরে বলা হয়েছে, সোমবার (৮ জুন) তেহরানে একটি বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েল। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তা স্থগিত রাখতে রাজি করান।

এরপর দেশদুটি হামলা স্থগিতের ঘোষণা দেয়।

অ্যাক্সিওস সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, ‘সাবধান থাকুন, নইলে খুব শীঘ্রই আপনাকে একাই থাকতে হবে’। কারণ বৈরুত ও ইরানের ওপর ইসরায়েলের হামলা তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে।

ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপের কিছুক্ষণ পরেই ইসরায়েলি নেতা ঘোষণা করেন, তার দেশ ইরানের ওপর হামলা বন্ধ করার মার্কিন প্রশাসনের অনুরোধ মেনে নিয়েছে, কিন্তু লেবাননে হামলা অব্যাহত থাকবে।

কয়েক ঘণ্টার মধ্যে নেতানিয়াহুকে এটি ছিল ট্রাম্পের দ্বিতীয় ফোনকল। ট্রাম্প অ্যাক্সিওসকে বলেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন যে, তিনি যদি ইরানে হামলা অব্যাহত রাখেন তবে তিনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবেন।

এদিকে, দক্ষিণ লেবাননে হামলা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টায়ারে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছেন। দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলের বিরুদ্ধে স্থগিত হওয়া হামলা পুনরায় শুরু করার তেহরানের সতর্কবার্তার পরেই এই ঘটনা ঘটে।

একজন মার্কিন কর্মকর্তার মতে, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন বাহিনী ইসরায়েলের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টায় ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে। ওই কর্মকর্তা বলেন, হামলার পর ‘কে কাকে আঘাত করেছে’ তা মূল্যায়ন করার জন্য মার্কিন কর্মকর্তারা এখনও কাজ করছেন।

নতুন ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার সমালোচনা করার পাশাপাশি ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে, ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, ইরান তার বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধকে ‘পরাজিত’ করবে। ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে। ইরানি কর্মকর্তা ইব্রাহিম আজিজি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানের ‘কোনো সমস্যা নেই’, কিন্তু গভীর অবিশ্বাসের আবহে যেকোনো সম্ভাব্য চুক্তি যুক্তরাষ্ট্রের আচরণের পরিবর্তনের ওপর নির্ভরশীল।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন সরকার ইরানে আটক অন্তত ছয়জন আমেরিকানকে নজরে রাখছে, যাদের মধ্যে দুজনকে অন্যায়ভাবে আটক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দুই মাস পর ইসরায়েল ও ইরানের পালটাপালটি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয় রোববার দিবাগত রাতে। গতকাল সোমবার সকালেও তাদের মধ্যে হামলা অব্যাহত ছিল।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom